News Flash

  • Home
  • দেশ
  • পূর্ব রেলে কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিল
Image

পূর্ব রেলে কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিল

বীরভূম, ২২ নভেম্বর (হি. স.) : পূর্ব রেলে তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রেলের কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, বেশ কিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন সংক্ষিপ্ত পথ যাত্রা করবে বলে জানানো হয়েছে।

এই সব ট্রেনের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ একটি ট্রেন সিউড়ি হাওড়া এবং হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। এছাড়াও আরও বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কারণে সরাসরি প্রভাব পড়বে বীরভূমের সিউড়ি সহ পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার বাসিন্দাদের।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে আসানসোল ডিভিশনের অন্ডালে ইয়ার্ড রিমডেলিং ও প্রাক নন ইন্টারলকিং কাজের জন্য সাত দিনের এই পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হচ্ছে। সাত দিনের এই পাওয়ার ও ট্রাফিক ব্লক শুরু হয়েছে মঙ্গলবার অর্থাৎ ২২ নভেম্বর থেকে এবং তা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। পাওয়ার ও ট্রাফিক ব্লকের কারণে এই সাতদিন ২২৩২১ এবং ২২৩২২ সিউড়ি হাওড়া ও হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস ট্রেন টি বাতিল থাকবে।

এছাড়াও যে সব ট্রেন বাতিল অথবা যাত্রা পথ পরিবর্তন করা হচ্ছে অথবা সংক্ষিপ্ত যাত্রা করা হবে সেগুলি হল ০৩৫৩২, ০৩৫৩৬, ০৩৫১৮, ০৩৫৩৩, ০৩৫১৭ এবং ০৩৫৫১ আসানসোল- বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার এবং ০৩৬০৯/০৩৬১০ আসানসোল-দুর্গাপুর- আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি ২৫.১১.২০২২ থেকে ২৯.১১.২০২২ তারিখ পর্যন্ত বাতিল থাকবে।

০৩৫৮৫/০৩৫৬০ অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ২২.১১.২০২২ তারিখে উখরাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং উখরা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ০৩৫৮৩/০৩৫৮৪ অন্ডাল-সাঁইথিয়া-অন্ডাল ট্রেনগুলি ২২.১১.২০২২ তারিখে কাজোড়াগ্রামে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং কাজোড়াগ্রাম থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top