কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : মঙ্গলবার শহরের এলেন মিঠুন চক্রবর্তী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগে বিজেপির হয়ে ভোট প্রচারে কলকাতা মিঠুন। এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে মিঠুন চক্রবর্তী জানান, দলের সভাপতির নির্দেশে এসেছেন। যা করবেন সবাই জানতে পারবেন। লুকিয়ে কিছু করবেন না বলেও জানান তিনি।
আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন তিনি। শেষদিনে তিনি অনুব্রতর গড় বোলপুরেও প্রচার করবেন বলে বিজেপি সূত্রে খবর। ২৩ নভেম্বর তিনি পুরুলিয়ায় প্রচার করবেন। ২৪ নভেম্বর বাঁকুড়া, ২৫ নভেম্বর বিষ্ণুপুর ও ২৬ নভেম্বর আসানসোলে প্রচার চালাবেন তিনি। সব ক্ষেত্রেই তিনি জেলার পঞ্চায়েত কার্যকর্তার সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।



















