News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুব্রতহীন বীরভূম, শুক্রবার জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে অভিষেক
Image

অনুব্রতহীন বীরভূম, শুক্রবার জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে অভিষেক

কলকাতা,২২ নভেম্বর (হি. স.) : ২৫ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক।এবার অনুব্রতহীন বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অভিষেক। ডাকা হয়েছে বীরভূমের ১০ তৃণমূল বিধায়ককে। পাশাপাশি জেলার শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে বলে খবর।

জেলা তৃণমূল সূত্রে খবর, বিধানসভা অধিবেশন চলছে ফলে বিধায়করা ইতিমধ্যে কলকাতায় পৌঁছে গিয়েছেন। বৈঠকের দিনে সকালে শাখা সংগঠনের নেতারাও পৌঁছে যাবেন বলে খবর। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হয়নি বীরভূমের নেতৃত্বের সঙ্গে। তাই পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি অনুব্রতর গ্রেফতারির পর থেকে জেলায় দলের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

Releated Posts

কেজরিওয়াল সরকারের আমলে ৩,৫০০ কোটি টাকার অনিয়ম, ক্যাগ রিপোর্টে দুর্নীতি প্রকাশ: পারভেজ সাহিব সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে প্রায় ৩,৫০০ কোটি…

ByByNews Desk Aug 9, 2026

দেশের যুবসমাজ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, তাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে হবে: যোগী

লখনউ, ৯ আগস্ট (আইএএনএস): দেশের যুবসমাজ প্রতিভা ও উদ্যমে ভরপুর এবং ভারতের সামনে আসা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায়…

ByByNews Desk Aug 9, 2026

‘মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ দুটি পৃথক বিষয়’: কিরেন রিজিজুর মন্তব্যের জবাবে প্রমোদ তিওয়ারি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে ‘মিথ্যা বলা’ এবং দেশকে…

ByByNews Desk Aug 9, 2026

সন্ত্রাস-যোগের মামলায় সোপোরে ২৬টি জায়গায় তল্লাশি জম্মু-কাশ্মীর পুলিশের

শ্রীনগর, ৯ আগস্ট (আইএএনএস): নিষিদ্ধ জামাত-ই-ইসলামি (জেইআই)-র বিরুদ্ধে ইউএপিএ মামলার তদন্তে রবিবার জম্মু-কাশ্মীরের সোপোরে একসঙ্গে ২৬টি জায়গায় তল্লাশি…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top