News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট হবে না,  স্পষ্ট বার্তা প্রদ্যোতের
Image

তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট হবে না,  স্পষ্ট বার্তা প্রদ্যোতের

আগরতলা, ৯ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা। ত্রিপাক্ষিক তিপ্রাসা চুক্তি বাস্তবায়িত না হলে কোন প্রকার জোটের দিকে হাঁটবেনা তিপ্রা মথা, সামাজিক মাধ্যমে আজ এমনটাই জানালেন তিনি।

তাঁর স্পষ্ট বার্তা, তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন ও তা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি না হলে কোনও রাজনৈতিক জোটে যাবে না তিপ্রা মথা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রদ্যোত কিশোর বলেন, শুধুমাত্র মন্ত্রীত্ব, পদ বা অন্য কোনও রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তিপ্রা মথা কোনও জোটে যাবে না। তাঁর বক্তব্য, রাজনৈতিক পদ বা সুযোগ-সুবিধার বিনিময়ে দলের মূল লক্ষ্য থেকে সরে গেলে জনজাতি জনগোষ্ঠীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। অতীতে বহু জনজাতি নেতৃত্ব তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছেন। তবে বর্তমানে তিনি এই ঘটনা ঘটতে দেবেন না। তিপ্রা মথার মূল লক্ষ্য জনজাতিদের স্বার্থ সুনিশ্চিত করা। তাই কোন প্রলোভনে পা দিয়ে তিনি জনজাতিদের সঙ্গে বৈষম্য করবেন না বলে জানান এদিন।

তিনি বলেন, তিপ্রা মথার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্রিপুরার জনজাতি অংশের জনগণের অধিকার, ভবিষ্যৎ এবং অস্তিত্বের প্রশ্ন। তাই আগে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, এরপরই রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে।

প্রদ্যোত কিশোরের দাবি, এখনও তিপ্রাসা জনগোষ্ঠীর একটি বড় অংশ ভূমির অধিকার থেকে বঞ্চিত। তাই তাঁদের সাংবিধানিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য তিপ্রাসা চুক্তি বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থের তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, মন্ত্রীত্ব, অর্থ কিংবা রাজনৈতিক পদ সাময়িক হতে পারে, কিন্তু মানুষের অধিকার ও ভবিষ্যৎ দীর্ঘস্থায়ী। তাই তার সঙ্গে সমঝোতা করা চলবেনা ।

এদিকে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। ভিলেজ কমিটি নির্বাচনের আগে প্রদ্যোত কিশোরের এ ধরনের মন্তব্যের ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরো তীব্র হয়েছে। এবার শাসক দল বিজেপি কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। 

Releated Posts

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top