News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ে যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা অসমের কাছাড় ও কামরূপ মেট্রো জেলা পুলিশের
Image

মেঘালয়ে যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা অসমের কাছাড় ও কামরূপ মেট্রো জেলা পুলিশের

গুয়াহাটি / শিলচর, ২২ নভেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মইক্রোং এলাকায় আজ মঙ্গলবার সকালে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে মেঘালয়ে যানবাহন যাতায়াতে কাছাড় এবং কামরূপ মেট্রো জেলা পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।

নাগরিক ও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো মানুষকে এ মুহূর্তে মেঘালয়ে না যাওয়ার পরামর্শ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ সুপার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসাধারণকে মেঘালয় থেকে কাছাড় তথা বরাক উপত্যকায় যাতায়াত করতে বারণ করা হয়েছে।

পুলিশ সুপার আজ সশরীরে কাছাড়ের মেঘালয়গামী দিগারখালে পৌঁছে চলমান সহিংস পরিস্থিতির দরুন মানুষকে মেঘালয়ে না যাওয়ার জন্য অনুরোধ ও পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, মেঘালয় এবং বরাক উপত্যকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এজন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে জেনেও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নিতে হয়েছে।

তিনি জানান, কেবলমাত্র মেঘালয়ে রেজিস্ট্রিকৃত নম্বরযুক্ত যানবাহনগুলিকে মেঘালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে কামরূপ মেট্রো জেলা পুলিশ মেঘালয়ের রেজিস্ট্রেনযুক্ত যানবাহন ছাড়া মেঘালয়গামী খানাপাড়া এবং জোড়াবাটে সব যানবাহনকে আটকে দিয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top