News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক শান্তনু ও সুদীপ হত্যার দোষীদের সাজার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রেসক্লাব সম্পাদকের
Image

সাংবাদিক শান্তনু ও সুদীপ হত্যার দোষীদের সাজার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রেসক্লাব সম্পাদকের

আগরতলা, ২১ নভেম্বর৷৷ প্রয়াত সাংবাদিক শান্তনু ও সুদীপ হত্যাকান্ডের দোষীদের কঠোর শাস্তির দাবীতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার৷ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে প্রণব সরকার উল্লেখ করেন, অত্যন্ত বেদনাচিত্তে আপনার কাছে এই চিঠির অবতারণা করছি৷ ২০১৭ সালে মাত্র ৩ মাসের ব্যবধানে রাজ্যের দুই প্রতিভাবান সাংবাদিককে নৃশংস ভাবে হত্যা করা হয়৷ এই হত্যাকান্ডের ঘটনায় গোটা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল৷ বিশ্বেও এর প্রভাব পড়েছিল৷ প্রথমে তৎকালীন সরকার এই হত্যাকান্ডের তদন্তে সিট গঠন করেছিল৷ কিন্তু রাজ্যের সাংবাদিকদের তীব্র আন্দোলনের মুখে বর্তমান সরকার সিবিআই তদন্তের সুপারিশ করে৷ যথারীতি সিবিআইও এই তদন্তভার গ্রহণ করে৷ কিন্তু অনেক দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে,  একটি সরকারের মেয়াদ প্রায় শেষ হতে চললেও সিবিআই তদন্তের তেমন কোন অগ্রগতি হয়নি৷ শান্তনু হত্যা তদন্তের কাজই শুরু করেনি সিবিআই৷ অন্যদিকে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডের ঘটনায় চার্জশীট জমা পড়লেও চূড়ান্ত পর্বের বিচার এখনো শুরু হয়নি৷ আসামীদের কোন সাজা ঘোষণা হয়নি এখনো৷ দীর্ঘ ৪ বছর অতিক্রান্ত হয়ে গেলেও দুজন সাংবাদিকের হত্যার সাথে যারা জড়িত , তাদের সাজা ঘোষণা না হওয়ায় রাজ্যের সাংবাদিকরা মর্মাহত ও ক্ষুব্ধ৷
অনতিবিলম্বে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আততায়ীদের সবর্োচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি৷ আশা করছি রাজ্য সরকার  রাজ্যের সাংবাদিকদের বেদনা ও ক্ষোভের অনুভূতিকে গুরুত্ব দিয়ে আততায়ীদের সবর্োচ্চ সাজা মৃত্যুদন্ড যাতে হয়, সেদিকে লক্ষ্য রেখে সমস্ত রকম উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবে৷ রাজ্যের আপামর সাংবাদিক কুল এবং সাধারণ মানুষ আপনার বলিষ্ঠ নেতৃত্ব এবং উদ্যোগের প্রতীক্ষায় আছেন বলেন প্রণব সরকার উল্লেখ করেছেন৷ তিনি আরও বলেন, বর্তমানের জনকল্যাণমুখী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার প্রাক্কালে আপনাদের রাজনৈতিক দলের প্রতিশ্রুতিও ছিল দুই সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের উদ্যোগ৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top