News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফি : গুজরাটের কাছে হেরে সোমবার সৌরাষ্ট্র ম্যাচ
Image

বিজয় হাজারে ট্রফি : গুজরাটের কাছে হেরে সোমবার সৌরাষ্ট্র ম্যাচ

ত্রিপুরা: ২২৮/১০ (৪৯.২ ওভার)

গুজরাট: ২৩০/৩ (৪৫ ওভার)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। আবারও হেরেছে ত্রিপুরা। এবার গুজরাটের কাছে। সাত উইকেটের ব্যবধানে। খেলা বিজয় হাজারে ট্রফি, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টেডিয়ামে। এবারের বিজয় হাজারে ট্রফিতে ত্রিপুরা হার-জিতের মধ্য দিয়েই এগুচ্ছে। প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের কাছে ৮৩ রানে হার, তো দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদকে ৭ উইকেটে পরাজিত করেছে। তেমনি তৃতীয় ম্যাচে চন্ডিগড়ের কাছে পরাজয়। চতুর্থ ম্যাচ হিমাচল প্রদেশকে ৩৯ রানে হারিয়ে, আজ  ত্রিপুরা পুনরায় হারের শিকার হয়েছে। টস জিতে গুজরাট প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। ত্রিপুরাকে আমন্ত্রণ জানায় ব্যাট করার জন্য। নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে ত্রিপুরার ইনিংস গুটিয়ে যায় ২২৮ রানে। প্রারম্ভিক ব্যাটার্সদের বেটে রান না এলে যা হয়, আজ তাই হয়েছে। ১২ রানের মধ্যে প্রথম সারির তিন উইকেটকে হারিয়ে ত্রিপুরা দল যখন প্রমাদ গুনতে থাকে, তখনই দীপক ক্ষৈত্রীর ব্যাটে ৪২ রান, অধিনায়ক ঋদ্ধিমান সাহার বেটে ৮১ রান এবং মনি শংকর মুরা সিংয়ের ৬৯ রানের সুবাদে রাজ্য দলের স্কোর কিছুটা ভদ্রস্থ হয়েছে। ঋদ্ধিমান ৮৯ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮১ রান পায়। গুজরাটের নাগ ওয়াশওয়ালা একাই পাঁচটি উইকেট তুলে নেয় ৪০ রানের বিনিময়ে। এছাড়া টি. গাঁজা পেয়েছে তিনটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় গুজরাটের প্রথম উইকেট এর পতন ঘটলেও কার্যত কাঠান প্যাটেলের ৩৭ রান, প্রীয়েশেরর ৬৭, হ্যাট-এর অপরাজিত ৭৪ এবং ওমাং-এর অপরাজিত ৪৩ রান দলকে নিশ্চিত জয় এনে দেয়। রাজ্য দলের অজয় সরকার, পারভেজ সুলতান ও দীপক ক্ষৈত্রী একটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরার পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর দিল্লির পালামে সৌরাষ্ট্রের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top