News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেট ইতিহাসে রেকর্ড রান
Image

রাজ্য ক্রিকেট ইতিহাসে রেকর্ড রান

চাম্পামুরার ৫৮৫/২, শিউলি

সুপ্রিয়ার অপরাজিত দ্বিশতরান

চাম্পামুরা: ৫৮৫/২ (৫০ ওভার)

আগরতলা সি.সি: ৬৭/১০ (৩৪.২ ওভার) 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড। ত্রিপুরার মাটিতে ক্রিকেট আঙ্গিনায় যে-কোনও ফরম্যাটের ক্রিকেট আসরে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে চাম্পামুড়া ক্রিকেট দলের মেয়েরা। তার মধ্যে দুই জন ক্রিকেটারের অপরাজিত ডাবল সেঞ্চুরির রেকর্ডও উল্লেখযোগ্য। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ থেকে। উদ্বোধনী দিনে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডের খেলায় চাম্পামুরা ক্রিকেট দল ৫১৮ রানের বিশাল ব্যবধানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করেছে। এত বড় রানের ব্যবধানে জয়ী হওয়ার বিষয়টাও রাজ্য ক্রিকেট আঙিনায় নয়া রেকর্ড। সকাল পৌনে নয় টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে চাম্পামুরা ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৫৮৫ রানের রেকর্ড পরিমাণ স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী সেকেন্ড ডাউনে নেমে ১১০ বল খেলে ৩৭ টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার সুপ্রিয়া দাসও ১৫২ বল খেলে ৩৬ টি বাউন্ডারি মেরে ২১৫ রানে অপরাজিত থাকেন। গিয়া মন্ডল আউট হয়েছেন ব্যক্তিগত ৪৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা কোচিং সেন্টার ৩৪ ওভার ২ বল খেলে ৬৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। চাম্পামুরা ক্রিকেট দলের অধিনায়িকা শিউলি চক্রবর্তী বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছে, ১৬ রানের বিনিময়ে ছটি উইকেট তুলে নিয়ে। এছাড়া প্রিয়া ত্রিপুরা পেয়েছে তিনটি উইকেট চার রান দিয়ে। উল্লেখ্য, ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছে দলনেত্রী শিউলি চক্রবর্তী।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top