ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। রাখাল শিল্ড প্রাজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতা। ২১ নভেম্বর দুপুর আড়াইটায় হবে আসরের উদ্বোধন। উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্তিত থাকবেন রাখাল দেবের পরিবারের সদস্য, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরি সহ সংস্থার কর্তারা। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এবছর আসরে অংশ নিয়েছে ৬ দল। গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ এবং রানার্স ফরোয়ার্ড ক্লাব সরাসরি বাই পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এবছর এগিয়ে চলো, ফরোয়ার্ডের পাশাপাশি লালবাহাদুর ব্যায়ামাগার অনেকটা ভালো দল গড়েছে। ফলে শিল্ড দখলের লড়াই হবে জমজমাট তা বলাবাহুল্য। ফলে ফুটবলপ্রেমীরাও ভালো খেলা দেখতে পারবে আশা করা যাচ্ছে।

সোমবার থেকে রাখাল শীল্ড ফুটবল, উদ্বোধক মেয়র
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















