News Flash

  • Home
  • খেলা
  • টিম ইন্ডিয়ার বাছার প্রধান দায়িত্বে আসতে পারেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর
Image

টিম ইন্ডিয়ার বাছার প্রধান দায়িত্বে আসতে পারেন প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতার জেরে চেতন শর্মা সহ সব নির্বাচকদের ছেঁটে ফেলে বোর্ড। চেতন শর্মার জায়গায় দেশের প্রাক্তন পেসার অলরাউন্ডার অজিত আগরকরকে আনতে আগ্রহী বিসিসিআই কর্তারা। বুমরার চোট নিয়ে তাড়াহুড়ো করা, প্ল্যান বি না থাকায় চেতন শর্মার ওপর ক্ষুব্ধ ছিলেন বোর্ড কর্তারা।

দেশের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে, ও ৪টি টি-২০ খেলেন আগরকর। আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিনশোর ওপর উইকেট ব্যাট হাতে ১৭০০-র বেশি রান আছে মুম্বইয়ের পেসার অলরাউন্ডারের।
এদিকে, টেস্ট, ওয়ানডে ও টি-২০-র জন্য আলাদা আলাদা অধিনায়কের মত, শুধু টি-২০-র জন্য আলাদা কোচ রাখা হতে পারে। আর টি-২০ কোচ হিসেবে উঠে আসছে মহেন্দ্র সিং ধোনির নাম। মোটের ওপর ঠিক আছে ওয়ানডে-তে অধিনায়ক রেখে দেওয়া হবে রোহিত শর্মাকে। টি-২০-তে পাকাপাকিভাবে নেতৃত্বে আনা হবে হার্দিক পান্ডিয়াকে। শ্রীলঙ্কা সিরিজের আগে গুজরাট টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করানো হার্দিক-কে পাকাপাকিভাবে টি-২০ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হতে পারে। আর টেস্টের জন্য নতুন অধিনায়ক খোঁজ করবে নতুন নির্বাচক মণ্ডলী।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top