News Flash

  • Home
  • দেশ
  • কর্মীদের গণইস্তফা নিয়ে চিন্তিত নন ইলন মাস্ক
Image

কর্মীদের গণইস্তফা নিয়ে চিন্তিত নন ইলন মাস্ক

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : কাজের মাত্রাতিরিক্ত চাপ দিতেই গণইস্তফা দিতে শুরু করেছে টুইটারের কর্মীরা । তবে কর্মীদের ইস্তফা নিয়ে খুব একটা চিন্তিত নন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। বরং গণইস্তফার পরদিনই তিনি টুইটার নিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন। শুক্রবারই ইলন মাস্ক টুইটে বলেন, “টুইটারের নতুন নীতি বাকস্বাধীনতার, কিন্তু রিচের স্বাধীনতা নয়”।

চলতি সপ্তাহের বৃহস্পতিবারই ইলন মাস্ক সংস্থার কর্মীদের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ইলন মাস্ক। বলেছিলেন, কঠোর পরিশ্রম না করতে পারলে কর্মীরা চাকরি ছাড়তে পারেন। এরপরই কর্মীরা গতকাল থেকে গণইস্তফা দিতে শুরু করেছেন। ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের এক সপ্তাহের মধ্যেই টুইটারের কর্মী সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে।

এদিন সকালেই ইলন মাস্ক টুইট করে টুইটারের নতুন নীতির কথা ঘোষণা করেন। তিনি জানান, যে সমস্ত টুইটে ঘৃণামূলক বা বিদ্বেষমূলক মন্তব্য থাকবে, তা ‘ডিবুস্ট’ ও ‘ডিমানিটাইজ’ করে দেওয়া হবে। টুইটারের এই নীতিতে ইলন মাস্ক এক কথায় বলেছেন, “টুইটারের নতুন নীতি হল বাক স্বাধীনতার, রিচ (জনগণের কাছে পৌঁছনোর) স্বাধীনতা নয়। উসকানিমূলক ও ঘৃণামূলক মন্তব্যের টুইটগুলিকে ডিবুস্ট ও ডিমনিটাইজ করে দেওয়া হবে। অর্থাৎ কোনও বিজ্ঞাপন বা অন্য কোনও উপায়ে টাকা পাওয়া যাবে না।”

ইলন মাস্ক আরও জানান, যতক্ষণ না আপনি নিজে বিশেষ করে ওই বিদ্বেষমূলক টুইটটিই খুঁজছেন, ততক্ষণ অবধি সেই টুইট আপনি দেখতে পারবেন না। তবে এটা গোটা অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র নির্দিষ্ট কোনও টুইট, যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, সেটিকেই লোকচক্ষুর আড়াল করা হবে।

অন্যদিকে, মাস্ক অপর একটি টুইটে পোল তৈরি করেছেন। মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় চালু করা উচিত নাকি বন্ধ রাখা উচিত, তা টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেই জানতে চেয়েছেন।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top