News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির হাওয়া আরও খারাপ, ৩০০-র ঊর্ধ্বে পৌঁছে গেল বাতাসের গুণগতমান
Image

দিল্লির হাওয়া আরও খারাপ, ৩০০-র ঊর্ধ্বে পৌঁছে গেল বাতাসের গুণগতমান

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস ফের খারাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল ৩০০-র নীচে, শনিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে ৩০৩-এ পৌঁছেছে। যা খারাপের পর্যায়েরই পড়ে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামেও বেড়েছে বায়ুদূষণ। দিল্লি লাগোয়া নয়ডাতে শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২১ ও গুরুগ্রামে ২৮৩।

বায়ুদূষণ ও ধোঁয়াশার কারণে শনিবার সকালেও দিল্লিতে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। খুব কাছের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। বায়ুদূষণের কারণে অস্বস্তি বজায় ছিল এদিনও। দিল্লিবাসী আপাতত দূষণ থেকে পরিত্রাণ চাইছেন, কিন্তু দূষণ মোটেও কাটছে না। কোনও দিন খারাপ হচ্ছে হাওয়া, কোনও দিন সামান্য উন্নতি হচ্ছে।

Releated Posts

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026

জম্মু-কাশ্মীরে এনসি-বিজেপি মুখোমুখি, পরস্পরের দফতর ঘেরাও ঘিরে উত্তেজনা

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পরস্পরের দফতর ‘ঘেরাও’ কর্মসূচি…

ByByNews Desk Sep 2, 2026

৮ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি করতে পারে ভারত: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের অর্থনীতির বর্তমান ৭-৮ শতাংশ প্রবৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ৮ শতাংশের বেশি…

ByByNews Desk Sep 2, 2026

ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিল, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত সিজেপি-র

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম-সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top