News Flash

  • Home
  • দিনের খবর
  • হাই কোর্টের নির্দেশ মেনে প্রাথমিকের ৯২ জন চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার
Image

হাই কোর্টের নির্দেশ মেনে প্রাথমিকের ৯২ জন চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার

কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে বিরানব্বই জন চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

শুক্রবার পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে এই সাক্ষাৎকার পর্ব চলে। গত ১৬ নভেম্বর পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বিরানব্বই জন চাকরিপ্রার্থীকে যাবতীয় শংসাপত্র নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পরীক্ষায় ৬ নম্বরের প্রশ্নটি ভুল ছিল। চাকরিপ্রার্থীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়ে জানায়, ওই প্রশ্নের জন্য তাঁদের নম্বর দেওয়া হোক। সেক্ষেত্রে তাঁরা টেট-উত্তীর্ণ হতে পারবেন। প্রশ্ন ভুলের বিষয়টি আদালতে পর্ষদ স্বীকার করে নেয়। আদালতের নির্দেশেই পর্ষদ এই চাকরিপ্রার্থীদের নম্বর বাড়ায়।

গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরানব্বই জনের নেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই শুক্রবার সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করে পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রশিক্ষণ-বিহীন, উভয় পরীক্ষার্থীরাই উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু এই বিরানব্বই জন পরীক্ষার্থী আদালতকে জানান, তাঁরা প্রশিক্ষণ প্রাপ্ত। তাঁরা প্রশ্ন তোলেন, প্রশিক্ষণ-বিহীন প্রার্থীরা চাকরি পেলে তাঁরা কেন বঞ্চিত থাকবেন। ২০২০ সালে প্রাথমিকে নিয়োগের পরেও যে শূন্যপদগুলি পড়ে ছিল, সেই পদগুলি পূরণ করার জন্য এই বিরানব্বই জনের সাক্ষাৎকার নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top