News Flash

  • Home
  • বিদেশ
  • বালিতে ফের মিলিত মোদী-ইমানুয়েল, দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রনেতার মধ্যে
Image

বালিতে ফের মিলিত মোদী-ইমানুয়েল, দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রনেতার মধ্যে

বালি, ১৬ নভেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে আবারও মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। বুধবার জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে মোদী ও ইমানুয়েল দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। বুধবার সকালে বালিতে তমন হুতান রায়া ম্যানগ্রোভ জঙ্গল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রমুখ জি-২০ নেতাদের সঙ্গে বালির ম্যানগ্রোভ জঙ্গল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁরা ফিরে আসেন জি-২০ সম্মেলন স্থলে। সেখানেই মোদী ও ইমানুয়েল কুশল বিনিময় করেন। দু’জনের মধ্যে বেশ কিছু সময় দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। এর আগে জি-২০ সম্মেলনের প্রথম দিন মঙ্গলবারও ইমানুয়েল ও মোদী কুশল বিনিময় করেছিলেন।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top