News Flash

  • Home
  • প্রধান খবর
  • রোড শো করে ১৭ নভেম্বর ইডি অফিসে যাবেন হেমন্ত সোরেন
Image

রোড শো করে ১৭ নভেম্বর ইডি অফিসে যাবেন হেমন্ত সোরেন

রাঁচি, ১৬ নভেম্বর (হি.স.) : বেআইনি খনির ইজারা মামলায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। বৃহস্পতিবার রোড শো করে ইডি অফিসে যাবেন হেমন্ত সোরেন।

রোড শো কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১৭ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর ইডি-র সামনে হাজির হতে চেয়েছিলেন। এর জন্য হেমন্ত সোরেন ইডির কাছে আবেদনও করেছিলেন কিন্তু ইডি তার আবেদন খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত ৬ মে থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তদন্ত করছে ইডি দল। এই তদন্তের সময়, ইডি প্রথমে পূজা সিংগালের সিএ সুমন সিংকে গ্রেফতার করে, তারপরে আইএস পূজা সিংগালকে গ্রেফতার করা হয়। সুমন সিংয়ের বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি দল। এই তদন্তের সময়, ইডি অবৈধ খনির মামলায় পঙ্কজ মিশ্র এবং তার সহযোগী বাচ্চু যাদবকে গ্রেফতার করে। ইডি-র এই তদন্তে পঙ্কজ মিশ্রের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-র চেক বইও উদ্ধার করা হয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top