News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্তব্যের জের, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের বীরবাহা হাঁসদার
Image

মন্তব্যের জের, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের বীরবাহা হাঁসদার

ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর (হি. স.) : কুরুচিকর ভাষায় আক্রমণের জেরে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম থানায় এফআইআর করেন তিনি।

কয়েকদিন আগে তৃণমূলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীকে বীরবাহা হাঁসদাদের কটাক্ষ করে বলতে শোনা যায়, “এই যেগুলা বসে আছে সেগুলো শিশু। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা এরা সব শিশু। আমার জুতোর নীচে থাকে।” তা নিয়ে পালটা আন্দোলনের পথে হাঁটে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পারবেন আপনারা ক্ষমা চাইতে? সাহস আছে?”

যদিও তৃণমূলের তরফে প্রকাশ করা ওই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কারণ, তিনি দাবি করেছিলেন যে এরকম কোনও মন্তব্য তিনি করেননি। আরও বলেন যে, স্থানীয় ভাষায় মন্তব্য করায় তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সেই ‘জুতোর নিচে থাকে’ মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন বীরবাহা হাঁসদা। এদিন তিনি বলেন, “আমি ও বিধায়ক দেবনাথ হাঁসদা সম্পর্কে যে মন্তব্য করা হযেছে তা আমরা আদিবাসী সম্প্রদায়ের বলেই বলতে পেরেছেন। আদিবাসী হিসেবে বিরোধী দলনেতার এই মন্তব্যকে ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ এফআইআর করেছি এসসি-এসটি অ্যাক্টে।”

প্রসঙ্গত, রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা দেশ। বাংলার বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে। ভিনরাজ্যেও তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অখিল গিরির এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top