News Flash

  • Home
  • বিনোদন
  • কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে মনোনীত অভিনেত্রী স্বরা ভাস্কর
Image

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে মনোনীত অভিনেত্রী স্বরা ভাস্কর

মুম্বই, ১৬ নভেম্বর (হি. স.) : এবার ৪৪তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে দেশকে আরও একবার গর্বিত করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর । কায়রো চলচিত্র উৎসবের পক্ষ থেকে ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্করকে জুরি মেম্বার করার কথা জানিয়েছেন উৎসবের পরিচালক আমির রামিজ।

কায়রো চলচিত্র উৎসবের পরিচালক আমির রামিজ এই প্রসঙ্গে জানিয়েছেন, “স্বরা ভাস্কর ভারতের একজন প্রখ্যাত অভিনেত্রী। শুধু তাই নয় তিনি একজন প্রতিবাদী কন্ঠ হিসেবেও পরিচিত। এমনকি তিনি একজন প্রতিবাদী কলাম্নিস্ট। স্বরা ভাস্করের মত একজন বলিষ্ঠ অভিনেত্রীকে কায়রো চলচিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে আমন্ত্রন জানাতে পেরে আমরা গর্বিত”। অন্য দিকে কায়রো চলচিত্র উৎসবের জুরি মেম্বার নির্বাচিত হয়ে স্বরা জানিয়েছেন, “কায়রো চলচিত্র উৎসবের মত একটি সম্মানীয় মঞ্চ যেখানে প্রতি বছর বিশ্বের সেরা কিছু সিনেমা স্বীকৃতি পায় সেই মঞ্চে জুরি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়া আমার কাছে শুধু সম্মানের নয় একই সঙ্গে আমি কৃতজ্ঞ”।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top