News Flash

  • Home
  • বিদেশ
  • ভাল ও খারাপ উভয় সময়েই ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী : প্রধানমন্ত্রী
Image

ভাল ও খারাপ উভয় সময়েই ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী : প্রধানমন্ত্রী

বালি, ১৫ নভেম্বর (হি.স.): ভাল ও খারাপ উভয় সময়েই ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী। ইন্দোনেশিয়ার বালিতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৮ সালে ইন্দোনেশিয়া যখন ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল তখন আমরা অবিলম্বে সমুদ্র মৈত্রী অপারেশন শুরু করি।

প্রধানমন্ত্রীর কথায়, সেই বছর আমি যখন জাকার্তা এসেছিলাম, আমি তখন বলেছিলাম ভারত এবং ইন্দোনেশিয়া ৯০ নটিক্যাল মাইল দূরে থাকতে পারে, কিন্তু বাস্তবে আমরা ৯০ নটিক্যাল মাইল দূরে নয়, ৯০ নটিক্যাল মাইল কাছাকাছি রয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমি যখন বালিতে আপনাদের সঙ্গে কথা বলছি, আমরা ইন্দোনেশিয়ান ঐতিহ্যের গান গাইছি। এখান থেকে ১,৫০০ কিলোমিটার দূরে ভারতের কটকে, বালি যাত্রা মহোৎসব চলছে – বালি যাত্রা। এই মহোৎসব হাজার বছরের পুরনো ভারত-ইন্দোনেশিয়া বাণিজ্যিক সম্পর্ক উদযাপন করে।

প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ ৭৫ বছরের উন্নয়ন যাত্রায়, ভারত ইন্দোনেশিয়াকে দিতে পারে এমন অনেক কিছু রয়েছে। ভারতের প্রতিভা, প্রযুক্তি, উদ্ভাবন, শিল্প বিশ্বের সামনে নিজেদের একটি পরিচয় তৈরি করেছে। বিশ্বের বেশ কয়েকটি বড় কোম্পানির একজন ভারতীয় বংশোদ্ভূত সিইও রয়েছে। মোদীর সংযোজন, কয়েক মাস আগে ১৫ আগস্ট, ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করেছিল। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতা দিবসের দুই দিন পরে আসে ১৭ আগস্ট। ভারতের দুই বছর আগে স্বাধীনতা লাভের সৌভাগ্য হয়েছিল ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া থেকে ভারত অনেক কিছু শিখতে পারে।

Releated Posts

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top