News Flash

Image

দুধনৈয়ে সড়ক দুৰ্ঘটনা, হতাহত দুই মহিলা সহ একই পরিবারের ছয়জন, সংকটজনক দুই

দুধনৈ (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত দুধনৈয়ের ডাবলি এলাকায় ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক। নিহতকে শিল্পাশ্ৰী দাস এবং আহতদের যথাক্রমে পূৰ্ণচন্দ্ৰ দাস, বিকাশ দাস, দীপান্বিতা দাস, ললিতা ভৌমিক, প্ৰণবজ্যোতি রাভা বলে শনাক্ত করা হয়েছে। একজন ছাড়া বাকি সকলেই একই পরিবারের সদস্য।

জানা গেছে, সোমবার ভোররাতে দুধনৈয়ে রাস মহোৎসবে একটি টোটো (ই-রিকশা)-য় চড়ে আসছিলেন একই পরিবারের ছয় সদস্য। ডাবলি এলাকায় আসার পর দুরন্ত একটি গাড়ি টোটোর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড সংঘর্ষে যাত্রী নিয়ে টোটোটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে গুরুতরভাবে আহত হন একই পরিবারের ছয় সদস্য। তিনজনকে অতি সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করেন শিল্পাশ্ৰী দাস। অন্য দুজন পূৰ্ণচন্দ্ৰ দাস এবং ললিতার অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top