News Flash

  • Home
  • দিনের খবর
  • তুষারপাতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল কাশ্মীর; কনকনে ঠান্ডা সর্বত্র, বিদ্যুৎও বিভ্রাট
Image

তুষারপাতে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল কাশ্মীর; কনকনে ঠান্ডা সর্বত্র, বিদ্যুৎও বিভ্রাট

শ্রীনগর, ১৪ নভেম্বর (হি.স.) : তুষারপাতের সৌজন্যে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল ভূস্বর্গ। সোমবার কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে, রীতিমতো কনকনে ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকার সর্বত্র। শীতে জবুথবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। শীত বেড়েছে জম্মুতেও। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এদিন ভারী তুষারপাত হয়েছে। সমতল এবং কুপওয়ারার নিম্ন প্রান্তেও এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে এদিন। চারিদিক সাদা বরফে ঢেকে গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের মধ্যে এদিন সবথেকে শীতলতম ছিল গুলমার্গ। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস। জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও এদিন বৃষ্টিও হয়েছে। বৃষ্টি ও তুষারপাতের ফলে বিদ্যুৎ বিভ্রাটও দেখা গিয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫-১৮ নভেম্বর আংশিক মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ। ১৮-১৯ নভেম্বরর মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

বিগত ২৪ ঘন্টায় এবং সোমবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত শ্রীনগরে ৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, পহেলগামে ১২.২ মিলিমিটার, কুপওয়ারাতে ১৪.৪ মিলিমিটার, গুলমার্গে ১৬.৮ মিলিমিটার (প্রধানত তুষারপাত) এবং জম্মুতে ১১.৩ মিলিমিটার। গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের কার্গিলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ৩.০ ডিগ্রি ও দ্রাসে মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top