News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখ পার, মৃত্যু ৩৫৪ জনের
Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখ পার, মৃত্যু ৩৫৪ জনের

ওয়াশিংটন, ১৪ নভেম্বর (হি. স.) : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের ।

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন ও মারা গেছেন ৬৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৪৭ হাজার ৫৭৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার ৩৬৪ জন এও মারা গেছেন ৬০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৫২ জন ও মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৪ জনের।

আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ২২৪ জন ও মারা গেছেন একজন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ১১ লাখ ১২৬ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৬৫ জন ও মারা গেছেন ৪৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৫৫ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও এক লাখ ৫৭ হাজার ৭০৪ জন মারা গেছেন। একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৮৭৭ জন ও মারা গেছেন ৩৬ জন।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top