News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড ত্রিপুরার
Image

কোচবিহার ট্রফি : বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৪ নভেম্বর।। প্রথম ইনিংসে লিড ত্রিপুরার। তাও বাংলার বিরুদ্ধে। কোচবিহার ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুই রানে লিড নেওয়ার দারুন খবর রয়েছে ক্রিকেট আঙ্গিনায়। কলকাতার কল্যাণীতে চার দিনের ম্যাচে তৃতীয় দিনের খেলা আজ, সোমবার শেষ হয়েছে। যতদূর মনে হচ্ছে ম্যাচটি অমীমাংসিত অবস্থায় ড্র-তে নিষ্পত্তি হবে। তবে প্রথম ইনিংসে লিভ নেওয়ার সুবাদে ত্রিপুরা দল ৩ পয়েন্ট পাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। ত্রিপুরা দল এই মুহূর্তে ১২ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। ত্রিপুরা শিবিরে পুরো ১০ উইকেট বর্তমান। আগামীকাল অন্তিম দিনের প্রথম বেলায় তড়িঘড়ি কিছু রান তুলে বাংলার সামনে চ্যালেঞ্জ ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয় তো ত্রিপুরার টিম ম্যানেজমেন্টের নেই। কেননা এতে বিষয়টা ঝুঁকিপূর্ণ হতে পারে। সম্ভব হলে ত্রিপুরার ছেলেরা দিনভর টিকে থেকে ম্যাচটাকে ড্রয়ের দিকেই ধাবিত করবে। তৃতীয় দিনে বাংলার ছেলেরা আজ ৮২ রানের পাশাপাশি আট উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে ২৩৮ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমিত নাগ দুর্দান্ত শতরান (১০১) পায়। এছাড়া রনিত দেবের ৪৩ রান ও শশাঙ্ক সিং-এর চল্লিশ রান উল্লেখযোগ্য। ত্রিপুরার বোলার দেবরাজ দে ৯০ রানে তিনটি এবং আনন্দ ভৌমিক ৩০ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া রাজদীপ দত্ত ও দীপ্তনু চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। প্রথম ইনিংসে ত্রিপুরা দুই রানে লিড পায়। দিনের খেলার শেষ সময়ে রাজ্য দল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫ ওভার খেলে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করে। দীপজয় দেব ৪ রানে এবং প্রীতম দাস দুই রানে উইকেটে রয়েছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে ত্রিপুরার দল ৩২২ রান সংগ্রহ করেছিল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top