News Flash

  • Home
  • দেশ
  • ভোটের আগেই বেলাগাম তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বিরোধীদের মারধরের দাওয়াই
Image

ভোটের আগেই বেলাগাম তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বিরোধীদের মারধরের দাওয়াই

ভাঙড়, ১৩ নভেম্বর (হি.স.) : পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। গতকাল কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে, হাঁটু ও পশ্চাদ্ দেশে মারার বিধান তৃণমূল নেতার। শনিবার ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন মোদাসসর। একই সঙ্গে বুথে বুথে তৃণমূলের গুন্ডাবাহিনী তৈরি রাখার নির্দেশ দেন তিনি।

শনিবার ভোগালি গ্রামে এক কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাস্সরকে বলতে শোনা যায়, “এলাকায় আইএসএফ রাতে খানা, ডোবার ধারে বৈঠক করছে। তাদের ধরতে হবে। সব জায়গায় নজর রাখতে হবে। প্রত্যেক ২টি বুথ পিছু একটা করে কমিটি তৈরি করতে হবে। কমিটিতে থাকবে ২০ থেকে ৪০ জন ছেলে। কোথাও ওরা বৈঠক করছে শুনলেই চেপে ধরতে হবে। কয়েক জায়গায় চেপে ধরলে ওদের বৈঠক করা বন্ধ হয়ে যাবে।” এরপরই দলের কর্মীদের বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তিনি। বলেন, “হাঁটুতে মারবে। মাথায় মারলে মাথা ফেটে রক্ত বেরোবে। রক্ত বেরোলে পুলিশ মামলা করবে। সেটা কি জানো না? যে ভাবে বলছি সে ভাবে চলবে।”

গতকাল ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান। এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আর ফের একবার বিরোধীদের মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন।-

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top