News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে অনুব্রতর রক্ষাকবচ প্রত্যাহার, ভোট পরবর্তী মামলায় জিজ্ঞাসাবাদে সায় সিবিআই-কে
Image

সুপ্রিম কোর্টে অনুব্রতর রক্ষাকবচ প্রত্যাহার, ভোট পরবর্তী মামলায় জিজ্ঞাসাবাদে সায় সিবিআই-কে

কলকাতা, ১১ নভেম্বর (হি. স.) :` ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ কার্যত প্রত্যাহার হয়ে গেল সুপ্রিম কোর্টে।

আদালত জানিয়েছে, অন্য মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রত। তাই রক্ষাকবচের এখন খুব একটা গুরুত্ব নেই। তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর নামে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ভারতীয় অপরাধ আইনের ১৪০ ধারায় নোটিসও পাঠানো হয়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। সেখানে অনুব্রতকে রক্ষাকবচ দেয় আদালত। তাঁকে গ্রেফতার করা যাবে না, আদালতের অনুমতি নিতে হবে বলে জানায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই।

শুক্রবার তারই শুনানি চলে শীর্ষ আদালতে। সেখানে অবনুব্রতর আইনজীবী জানান, অনুব্রতর নামে ভুল এফআইআর দায়ের করা হয়েছে। ৬০ কিলোমিটার দূরে ডাকা হয়। তাই রক্ষাকবচ দিয়ে ঠিকই করেছে হাইকোর্ট। এর পাল্টা সিবিআই জানায়, অনুব্রত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। আদালতের রক্ষাকবচ এখন কার্যকর নয়।

দুই পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত জানায়, অন্য একটি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অনুব্রত। সিবিআই-এর হেফাজতে রয়েছেব তিবনি। তাই আদালত প্রদত্ত রক্ষাকবচ আর কার্যকর থাকছে না। যেহেতু আগে থেকেই হেফাজতে রয়েছেন তিনি, তাই ভোট পরবর্তী হিংসা মামলাতেও হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের কথাও জানায় আদালত।

এ দিন শীর্ষ আদালতে অনুব্রতর আইনজীবী জানান, অনুব্রতর বিরুদ্ধে অভিযোগের কোনও সারবত্তা নেই। তা নিয়ে ইতিমধ্যে আবেদনও জমা পড়েছে হাইকোর্টে। এতে শীর্ষ আদালত দ্রুত সেই আবেদনের শুনানির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top