News Flash

  • Home
  • প্রধান খবর
  • শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ পাকিস্তানি জইশ জঙ্গি, এসএসপি বললেন বিরাট সাফল্য
Image

শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ পাকিস্তানি জইশ জঙ্গি, এসএসপি বললেন বিরাট সাফল্য

শ্রীনগর, ১১ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক পাকিস্তানি জইশ-ই-মহম্মদ জঙ্গি। শুক্রবার সকালে শোপিয়ান জেলার কাপরেন এলাকায় এনকাউন্টার শুরু হয়, সেই এনকাউন্টারে নিকেশ হয়েছে ওই পাকিস্তানি জঙ্গি। নিহত জঙ্গির নাম-কামরান ভাই ওরফে হানিস। কুলগাম-শোপিয়ান এলাকায় সক্রিয় ছিল ওই জঙ্গি।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর শুক্রবার ভোরে শোপিয়ান জেলার কাপরেন এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালালে শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিকেশ হয়েছে ওই জইশ জঙ্গি। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কামরান ভাই ওরফে হানিস নামে এক জইশ জঙ্গির।

কামরান ভাই ওরফে হানিসের মৃত্যুকে বড় সাফল্য বললেন শোপিয়ানের এসএসপি তনুশ্রী। তিনি এদিন এক সাংবাদিক বৈঠকে বলেছেন, জইশ জঙ্গি কামরান ভাই ওরফে হানিস ‘এ প্লাস’ ক্যাটাগরির তালিকাভুক্ত পাকিস্তানি সন্ত্রাসী ছিল। সে গত কয়েক মাস ধরে শোপিয়ান-কুলগাম সীমান্তের কাছে সক্রিয় ছিল। তার কাছ থেকে একে-৭৪ ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি বড় সাফল্য। এসএসপি জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে আমরা শোপিয়ানে ফিদায়েঁ হামলা এবং টার্গেট কিলিং সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়েছিলাম এবং এই এনকাউন্টারে হানিসের মৃত্যু আমাদের কাছে বড় সাফল্য।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top