শ্রীনগর, ১১ নভেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক জইশ-ই-মহম্মদ জঙ্গি। শুক্রবার শোপিয়ান জেলার কাপরেন এলাকায় এনকাউন্টার চলে। নিহত জঙ্গির নাম-কামরান ভাই ওরফে হানিস। কুলগাম-শোপিয়ান এলাকায় সক্রিয় ছিল ওই জঙ্গি।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর শুক্রবার ভোরে শোপিয়ান জেলার কাপরেন এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালালে শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিকেশ হয়েছে ওই জইশ জঙ্গি। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হয়েছে কামরান ভাই ওরফে হানিস নামে এক জইশ জঙ্গির।



















