News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুর্বৃত্তের হাতে আক্রান্ত নিলামবাজার থানার সেকেন্ড ওসি এবং পুলিশকর্মী, গ্রেফতার এক
Image

দুর্বৃত্তের হাতে আক্রান্ত নিলামবাজার থানার সেকেন্ড ওসি এবং পুলিশকর্মী, গ্রেফতার এক

নিলামবাজার (অসম), ১০ নভেম্বর (হি.স.) : দুর্বৃত্তের হাতে আক্রান্ত হলেন করিমগঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানার সেকেন্ড ওসি প্রদীপ সিনহা এবং গৌতম মহন্ত নামের এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ১১টা নাগাদ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে নিলামবাজার পুলিশ।

প্রাপ্ত তথ্য মতে, করিমগঞ্জের নিলামবাজার থানান্তর্গত ব্ৰাহ্মণশাসনের শিববাড়ি এলাকায় সংঘটিত এক‌ নাবা‌লিকার শ্লীলতাহা‌নির মামলার তদন্ত করতে গিয়ে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন নিলামবাজার পুলিশের তদন্তকারী দল। এতে গুরুতরভাবে আহত হয়েছেন থানার সেকেন্ড ওসি এবং এক পুলিশ কর্মী।

অভিযোগ, দুষ্কৃ‌তীরা তদন্তকারী দলের পুলিশ কর্মীদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে তাঁদের উর্দি ছিঁড়ে ফে‌লেছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন থানার ওসি দীপ‌জ্যো‌তি গ‌গৈ। আহত দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে যান করিমগঞ্জ সদর থানায়।
অন্যদিকে গত রাতেই পু‌লি‌শের ওপর প্রাণঘাতী হামলায় জ‌ড়িত গৌতম শুক্লবৈদ্য না‌মের এক দুষ্কৃতী‌কে আটক করেছে নিলামবাজার পুলিশ। আজ বুধবার তাকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছে।

পু‌লি‌শের ওপর বর্বরো‌চিত আক্রম‌ণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছে সচেতন মহল।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top