News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইপিএফটি ছেড়েই তিপ্রা মথায় যোগ দিলেন মেবার কুমার জমাতিয়া
Image

আইপিএফটি ছেড়েই তিপ্রা মথায় যোগ দিলেন মেবার কুমার জমাতিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বিধায়ক পদ থেকে পদত্যাগের পর তিপ্রা মথা দলে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ বুধবার রাজবাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ জানান মেবার কুমার জমাতিয়া তিপ্রা মথা দলে যোগদান করেছেন৷বেশকিছু দিন ধরে আইপিএফটি দলের সাথে সম্পর্কের অবনতি ঘটে মেবার কুমার জমাতিয়ার৷ যার জেরে মন্ত্রিত্ব হারাতে হয় মেবার কুমার জমাতিয়াকে৷ মন্ত্রিত্ব হারানোর পর বিধায়ক থাকা কালিন সময় দিল্লিতে এক যুবতির শ্লীলতাহানীর মামলায় জরিয়ে যান৷ যার জন্য গ্রেপ্তার হতে হয় তাকে৷ এই ঘটনার পর মেবার কুমার জমাতিয়ার রাজনৈতিক ক্যারিয়ার ধংশের পথে চলে যায়৷অবশেষে মঙ্গলবার তিপ্রা মথা দলে যোগদানের জল্পনা জিইয়ে রেখে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি৷ বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পর মেবার কুমার জমাতিয়া বুধবার রাজবাড়িতে গিয়ে তিপ্রা মথা দলে যোগদান করেন৷ এইদিন রাজবাড়িতে তিপ্রা মথা দলের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে তিপ্রা মথা দলে যোগদান করেন তিনি৷ উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ সহ অন্যান্যরা৷ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ জানান মেবার কুমার জমাতিয়া তিপ্রা মথা দলে যোগদান করেছেন৷ পাশাপাশি গনমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন ত্রিপুরাও প্রায় এক হাজার অনুগামীকে নিয়ে তিপ্রা মথা দলে যোগদান করেছেন৷ তিনি আরও জানান জনজাতিরা এখন সমাধান চায়৷ অর্থ দিয়ে জনজাতিদের আর প্রভাবিত করা যাবে না৷ জনজাতিদের সাথে অনেক ধোঁকা হয়েছে৷ জনজাতিরা বর্তমানে সাংবিধানিক সমাধান চায়৷ অন্যথায় নির্বাচনে জয়ী হয়ে নিজেরাই সমস্যার সমাধান করবে৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top