News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী ভগবান দাসকে ধন্যবাদ প্রাণী সম্পদ দপ্তরের কর্মী সংঘের
Image

মন্ত্রী ভগবান দাসকে ধন্যবাদ প্রাণী সম্পদ দপ্তরের কর্মী সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের পক্ষ থেকে প্রথমবারের মত পূজার বোনাস প্রদান করায় দপ্তরের মন্ত্রী ভগবান দাসকে ধন্যবাদ জ্ঞাপন করে যা লী সংগঠিত করা হয়৷ মঙ্গলবার গুর্খাবস্তী থেকে যাালী সংগঠিত করে তারা৷ দীর্ঘ ১৭ বছর যাবত কাজ করে যাচ্ছেন ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মীরা৷ কিন্তু এই সময়ে তাদের কোন পূজা বোনাস প্রদান করা হয়নি৷ দপ্তরের মন্ত্রীর জন্য এই প্রথমবার তাদের পূজার বোনাস প্রদান করা হয়েছে৷ এই সিদ্ধান্তের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যা লী সংগঠিত করা হয় বলে জানান ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘের সভাপতি গৌরাঙ্গ দেব৷ একই সঙ্গে বেশ কিছু দাবি সনদ মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয়৷ দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে যািলি করলেই বেশ কিছু দাবীতে সোচ্চার হয় ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী সংঘ৷ এই দাবীতে তাদের লড়াই দীর্ঘ দিনের৷ সংগঠন বদল হলেও দাবি থাকে বাস্তবতা মেনেই৷ আর তা অস্বীকার না করে এদিন মন্ত্রীর হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়৷ দাবি গুলি হল  ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মীদের মাসিক ভাতা প্রদান, দপ্তরের পক্ষ থেকে কর্মীদের লাইফ ইনস্যুরেন্স প্রদান করা, কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ কর্মীদের অগ্রাধিকার প্রদান৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top