News Flash

  • Home
  • প্রধান খবর
  • অটোর ওপর উল্টে গেল বালি-ভর্তি ডাম্পার, রায়গড়ে মর্মান্তিক মৃত্যু ৪ জনের
Image

অটোর ওপর উল্টে গেল বালি-ভর্তি ডাম্পার, রায়গড়ে মর্মান্তিক মৃত্যু ৪ জনের

রায়গড়, ৮ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় অটো-রিক্সার ওপর উল্টে গেল বালি-ভর্তি একটি ডাম্পার। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, মৃত ৪ জনের মধ্যে ৩ জন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর অটোতে চেপে বাড়ি ফিরছিল।

বালি-ভর্তি একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অটোর ওপর উল্টে পড়ে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটো চালক ও ৩ পরীক্ষার্থীর। দুর্ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনার দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। ঘাতক ডাম্পারের চালকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

Releated Posts

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের তদন্ত কমিটিতে আরও এক প্রাক্তন বিচারপতি

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (জেইউ) গত ১৯ ও ২০ আগস্টের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন…

ByByNews Desk Sep 2, 2026

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top