News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-তে সিলেক্টরনিয়োগের বিজ্ঞপ্তি
Image

টিসিএ-তে সিলেক্টরনিয়োগের বিজ্ঞপ্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। টিসিএ-তে সিলেক্টর নিয়োগ করা হবে‌। উপযুক্ত প্রার্থীদের থেকে সে অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে। সিনিয়র ও জুনিয়র পুরুষ বিভাগের সিলেক্টর হতে গেলে যোগ্যতা হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেছেন এমন প্রাক্তন ক্রিকেটার হতে হবে। মহিলা বিভাগের সিলেক্টর হতে গেলে যোগ্যতা হিসেবে রাজ্য মহিলা ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এমন খেলোয়ার হতে হবে। প্রাক্তন খেলোয়াড় যাঁরা রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের অধীনে যে-কোনও দপ্তরে স্পোর্টস কোটায় চাকুরীরত রয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লগ-অন করে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে। ইচ্ছুক প্রার্থীদের ১৮ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্দিষ্ট ই-মেইলে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সহ পাঠাতে বলা হয়েছে। সাদা কাগজে সরাসরি দরখাস্তের মাধ্যমেও আবেদন করা যাবে। অবশ্যই তা জমা করতে হবে ১৮ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে টিসিএ-র সদর কার্যালয়ে অফিস ছুটির দিন বাদে। আবেদনপত্রের ভিত্তিতে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এক বিজ্ঞপ্তিতে সিলেক্টর নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আরও উল্লেখ করেছেন যে, নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যাপারে প্রার্থীদের কোনও রকম রাহা খরচ দেওয়া হবে না।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top