News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে সুদীপ, রজত-রা রান পেলেও হার ত্রিপুরার
Image

প্রস্তুতি ম্যাচে সুদীপ, রজত-রা রান পেলেও হার ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
প্রথম প্রস্তুতি ম্যাচে মুখথুবড়ে পড়লো ত্রিপুরা। বড় ব্যবধানে হারলো সার্ভিসেসের বিরুদ্ধে। ব্যর্থতার মধ্যেও কিছুটা উজ্জ্বল পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। তবে দুর্ভাগ্য। ৩ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। সোমবার দিল্লির শিবাজী কলেজ স্টেডিয়ামে হয় দুদলের মধ্যে প্রস্তুতি ম্যাচ। মূলত আসর সউরু হওয়ার আগে নিজেদের দুর্বলতাগুলো দেখে নিতেই ওই প্রস্তুতি ম্যাচের আযোজন। তাতে সার্ভিসেসের গড়া ২৭১ রানের জবাবে ত্রিপুরা ১৩৮ রান করে। ত্রিপুরার সুদীপ ছাড়া রজত এবং ঋদ্ধিমান কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন। বল হাতে মণিশঙ্কর মুড়াসিং ৩ টি উইকেট পেয়েছেন। বিজয় হাজারে ট্রপি ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরা দল এখন দেশের রাজধানী দিল্লিতে রয়েছে। রবিবার দিল্লিতে পৌঁছানোর পর সোমবার হয় প্রস্তুতি। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ খেলে শক্তিশালী সার্ভিসেসের বিরুদ্ধে। এদিন টসে জয়লাভ করে সার্ভিসেস ২৭১ রান করে। দলের পক্ষে বিকাশ হাতওয়ালা ৭৩,ইরফান আলি ৬৬ এবং জি রাহুল সিং ৬৫ রান করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা ৩২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার সুদীপ ৪৭, রজত ৩০ এবং ঋদ্ধিমান ২১ রান করেন। প্রস্তুতি ম্যাচে পরাজয়ে মন ভাংতে নারাজ কোচ ভাস্কর পিল্লাই। তিনি আশা করেন বিজয় হাজারে ট্রপি আসরে ত্রিপুরা ভালো খেলবেই। ওই পরাজয় ত্রিপুরার ক্রিকেটারদের ভালো খেলতে সাহায্য করবে। প্রসঙ্গত:‌‌ ১২ নভেম্বর বিজয় হাজার ট্রফি ক্রিকেটে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ উত্তর প্রদেশ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top