ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। কোচ শ্রাবণী দেবনাথকে সংবর্ধনা জানালো রাজ্য ক্রিকেট সংস্থা। সোমবার দুপুরে । রাজ্য ক্রিকেট সংস্থার অফিসবাড়িতে সংবর্ধনা জানানো হয় শ্রাবণীকে। উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ, সহসভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রাবণীর হাতে পুষ্পস্তবকের পাশাপাশি সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হয়। এবং শ্রাবণীর সাফল্য কামনা করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের ক্রিকেট দলের কোচিং করানোর পর এবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দলের কোচ শ্রাবণী দেবনাথ। ১৩-২০ নভেম্বর ভাইজাকে অনুষ্ঠিত ৪ দলীয় আসরে (ভারত ‘এ’, ‘বি’, শ্রালঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ) এবং ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী ত্রিপুরার শ্রাবণী। সংবর্ধনা পেয়ে আপ্লুত শ্রাবণী বলেন,”আমাকে আরও উৎসাহিত করেছে ওই সংবর্ধনা। চেষ্টা করবো দেশকেও সাফল্য এনে দিতে”।

টি সি এ-তে সংবর্ধিত কোচ শ্রাবণী দেবনাথ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















