News Flash

Image

শুরু বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের হিতচিন্তক অভিযান

শিলচর (অসম), ৬ নভেম্বর (হি.স.) : শুরু হয়েছে বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের হিতচিন্তক অভিযান। আজ ৬ নভেম্বর রবিবার থেকে সমগ্র দেশব্যাপী হিতচিন্তক অভিযান শুরু হয়েছে। দেশের দেড় লক্ষ গ্রামে পৌঁছে এক কোটিরও বেশি সনাতনিকে বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা সংযুক্ত করবেন হিন্দুত্বের সঙ্গে। এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের অন্তর্গত বিভিন্ন জেলায়ও আজ থেকে হিতচিন্তক অভিযান শুরু হয়েছে।

আজ রবিবার দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছাড় জেলা সদর শিলচরে প্রান্ত সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য এবং সংগঠনের সদস্যরা সকাল থেকে হিতচিন্তক অভিযানে অংশ নেন।

এদিকে পশ্চিম কাছাড় জেলার কাটিগড়া চৌরঙ্গী, কালাইন, গুমড়া, বিহাড়া ইত্যাদি বিভিন্ন স্থানে হিতচিন্তক অভিযান শুরু হয়েছে। এদিন কাটিগড়ার চৌরঙ্গীতে হিতচিন্তক অভিযানে অংশ নেন প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, জেলা সহ-সম্পাদক অশোককুমার দাস, উপ-সভাপতি জিতেন্দ্র দাস সহ অন্যরা। কালাইনে হিতচিন্তক অভিযানে অংশ নেন প্রান্ত কার্যকর্তা বিজিত দাস, জেলা সভাপতি পরেশচন্দ্র পাল, উফ-সভাপতি বিভুভূষন দে, গুমড়ায় বিভাগ সংগঠনমন্ত্রী রথীশ দাস। অনুরূপ বিভিন্ন প্রখণ্ডেও প্রান্ত, জেলা স্তর সহ প্রখণ্ড ও খণ্ড স্তরের কার্যকর্তারা অভিযানে অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে দক্ষিণ-পূর্ব প্রান্তের অন্তর্গত শ্রীভূমি জেলা (করিমগঞ্জ), হাইলাকান্দি জেলা সহ ত্রিপুরার উপ-প্রান্তের বিভিন্ন জেলায়ও আজ থেকে হিতচিন্তক বা সদস্য ভরতি অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top