News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা দুটি বাইক উদ্ধার আমতলীতে
Image

বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা দুটি বাইক উদ্ধার আমতলীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  আমতলী থানার পুলিশ মতিনগরের হৃদয় মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ শনিবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ৷ আমতলী থানার ওসি পরজিৎ মালাকার সাংবাদিকদের জানান তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল সীমান্ত করতে গ্রাম মতিনগরে হৃদয় মিয়ার বাড়িতে বেশ কয়েকটি বাইক মজুদ রয়েছে৷ চুরি করে ওই বাইকগুলো নিয়ে ওই বাড়িতে মজুদ রাখা হয়েছিল বলে পুলিশের কাছে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ মতি নগরে হৃদয় মিয়ার বাড়িতে হানা দেয়৷ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে পুলিশের আচ পেয়ে হৃদয় মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়৷ পরিবারের লোকজনরা বাইক দুটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি৷ স্বাভাবিক কারণেই পুলিশ ওই বাড়ি থেকে দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ আমতলী থানার ওসি জানিয়েছেন এগুলো চুরি করে নিয়ে যাওয়া বাইক৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই হৃদয় মিয়ার বাড়িতে বাইক গুলি মজুদ রাখা হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷ এদিকে বাড়ির মালিক অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ পানি সূত্রে জানা গেছে হৃদয় মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে চুরি করে নিয়ে যাওয়া বাইক মজুদ রাখা হতো এবং সেগুলি সুযোগ বুঝে বাংলাদেশে প্রচার করা হতো৷ এই চক্রটিকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে হানা দিয়ে বাইক চোররা বাইক চুরি করে প্রতিনিয়ত বাংলাদেশে পাচার করে চলেছে৷ বাইক চোরদের দৌরাত্মে সাধারণ মানুষ রীতিমতো অতিষ্ঠ৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top