News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে শ্রীদাম, বাবুলের অর্ধশতরান
Image

প্রস্তুতি ম্যাচে শ্রীদাম, বাবুলের অর্ধশতরান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। দু:শ্চিন্তায় কোচ। ব্যাটসম্যানদের জঘন্য পারফরম্যান্স নিয়ে। এরই মধ্যে উজ্জ্বল বাবুল দে এবং শ্রীদাম পাল। ওই দুই ব্যাটসম্যানের রানে ফেরা কিছুটা চিন্তা মুক্ত কোচ। তবে দুশ্চিন্তায় রাখেল অন্য ব্যাটসম্যান-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌২৫ ক্রিকেটারেদর প্রস্তুতি ম্যাচে। এম বি বি স্টেডিয়ামে হয় প্রস্তুতি ম্যাচ। তাতে টি সি এ রেড ৯ উইকেটে পরাজিত করে টি সি এ গ্রীণ দলকে। তবে সময় থাকায় রেড দলের ব্যাটসম্যান-‌রা অনেকটা অনুশীলন সেরে নেন। এদিন সকালে টসে জয়লাভ করে টি সি এ গ্রীণ দলের দুর্বল ব্যাটিংয়ে মাত্র ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিয়াজ উদ্দিন ৮১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ (‌অপ:‌),শুভম সূত্রধর‌ ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০,লক্ষ্মণ পাল ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। টি সি এ রেড দলের পক্ষে আবু তাহের (‌৩/‌১৩), সাহিল সুলতান (‌২/‌৯) এবং  বিজয় রায় (‌২/‌৩০) সফল বোলার। জবাবে খেলতে শুরুতে তন্ময় দাসকে হারানোর পর বাবুল এবং শ্রীদাম রুখে দাড়ান। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেন। ওই জুটি ১১৩ বল খেলে ১৩৭রান যোগ করে দলকে জয় এনে দেন। শ্রীদাম ৫৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ এবং বাবুল ৭০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। এর পর সময় থাকায় দলের অন্য ব্যাটসম্যানরাও কিছুটা ব্যাটিং অনুশীলন সেরে নেন। ‌‌‌

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top