News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে আগুনে পুড়ল ১০-১২টি দোকান, হতাহতের খবর নেই
Image

মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে আগুনে পুড়ল ১০-১২টি দোকান, হতাহতের খবর নেই

মুম্বই, ৫ নভেম্বর (হি. স.) : মুম্বইয়ের ফ্যাশন স্ট্রিটে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ১০-১২টি দোকান। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর একটা নাগাদ দক্ষিণ মুম্বইয়ের শপিং এভিনিউ ফ্যাশন স্ট্রিটে আগুন লাগে।

ফ্যাশন স্ট্রিটের একটি দোকানে প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ১০-১২টি দোকানে। আগুনের লেলিহান শিখায় ১০-১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে কিছু সময় ওই এলাকার রাস্তা বন্ধ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন হয়।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top