সিডনি, ৫ নভেম্বর (হি.স.) : খুব বড় অঘটন না হলে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে ইংল্যান্ড। গ্রুপ ১-তে নেট রানরেটের বিচারে রানার্স হয়ে সেমি ফাইনালে উঠেছেন জোস বাটলাররা। অন্যদিকে, মেলবোর্নে রবিবার জিম্বাবোয়েকে হারালেই গ্রুপ ২-তে চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ ১-র চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ২-র রানার্সের বিরুদ্ধে, আর গ্রুপ ২-র চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে গ্রুপ ১-র রানার্স। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেলে বা ড্র হলেও টিম ইন্ডিয়ার নেট রান রেট ভাল থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে। অন্যদিকে, নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বরাবরই উত্তেজক হয়।
সব মিলিয়ে বৃহস্পতিবার অ্যাডিলেডে রোহিত শর্মা বনাম জোস বাটলার-দের ম্যাচেই ঠিক হতে চলেছে ফাইনালে কারা উঠবে। বাটলাররা আয়ারল্যান্ডের কাছে হারলেও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় সেমিফাইনালে উঠেছে।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে হয়তো ইংল্যান্ড
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















