News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে, খারাপ বাতাসে নাজেহাল নয়ডা ও গুরুগ্রামও
Image

দূষণের মাত্রা বাড়ছে রাজধানীতে, খারাপ বাতাসে নাজেহাল নয়ডা ও গুরুগ্রামও

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): তাপমাত্রার পারদ একটু একটু করে কমছে রাজধানী দিল্লিতে। একইসঙ্গে বায়ুদূষণে রোজই নাজেহাল হতে হচ্ছে দিল্লীবাসীকে। বুধবার সকালে দিল্লিতে সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪, যা খুবই খারাপ। দিল্লির পাশাপাশি খারাপ বাতাসে নাজেহাল হয়ে পড়েছে উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামও। দিল্লি লাগোয়া এই দুই শহরেও এদিন সকালে দূষণের মাত্রা খুব বেশি ছিল।

গত কয়েকদিনের মতো বুধবার সকালেও দূষণের মধ্যেই ভোরের সূর্য উঠেছে দিল্লিতে। একইসঙ্গে ছিল ঠান্ডার শিরশিরানী। দূষণের কারণে প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিনও অনেকেই অস্বস্তি বোধ করছেন। দিল্লির দূষণ এদিনও ছিল খুব খারাপের পর্যায়ে। সকালে দিল্লিতে সার্বিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪, দিল্লি বিমানবন্দরের টি৩-এর কাছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫০। দিল্লির ইন্ডিয়া গেট এদিন ভোরে একেবারেই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল, স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। সেই অবস্থাতেই অনেককে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়। নয়ডাতে এদিন সকালে বাতাসের গুণগত মান ছিল ৪০৬ এবং গুরুগ্রামে ৩৪৬।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top