News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

খোয়াইয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ খোয়াইয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো একজনের৷ হৃদয় বিদারক ঘটনায় এখানে শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনা মঙ্গলবার সকালে খোয়াই শহরের দূর্গানগরে৷ নিজের পাকা বাড়ির ছাদের ওপর উঠে আগাছা পরিষ্কার করছিলেন জনৈক শিপন কুমার দাস ( ৫৬)৷ তিনি পানীয় জল ও ল্বাস্থ্যবিধি দপ্তরের কর্মী৷হঠাৎই মাথা ঘুরে ছাদের ওপর থেকে নীচের পাকা সিড়িতে পড়ে যান তিনি৷ সম্ভবতঃ ছাদের ওপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন৷ মাথায় প্রচন্ড আঘাত লাগে তার৷ গুরুতর আহত অবস্থায় সাথে সাথেই নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ সংকটজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার করেন আগরতলায় মেডিকেল কলেজ হাসপাতালে৷ কিন্তু সেখানে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শিপন কুমার দাস৷

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top