News Flash

  • Home
  • দিনের খবর
  • সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নেপালে যাওয়ার পথে আটক আমেরিকার মহিলা নাগরিক
Image

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নেপালে যাওয়ার পথে আটক আমেরিকার মহিলা নাগরিক

কিশনগঞ্জ, ২ নভেম্বর (হি. স.) : সীমান্ত পেরিয়ে অবৈধভাবে নেপালে যাওয়ার পথে এসএসবির হাতে ধরা পড়ল এক আমেরিকার মহিলা নাগরিক। ধৃতের নাম ফরিদা মালিক(৫৪)। ধৃত মহিলা এদিন ভারতের গলগলিয়া সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের চেষ্টা করেছিল। পুলিশ ও সীমান্তে প্রহরারত এসএসবির যৌথ অভিযানে ধরা পড়ে ফরিদা। ধৃত বিদেশিনী এর আগে উত্তরাখণ্ডে প্রায় একবছর জেলে ছিল বলে বিশেষ সূত্রে জানা গেছে।
কিশনগঞ্জ পুলিশ সুপার ডাঃ এমানুল হক মেগনু জানান, উত্তরাখণ্ডের জেল থেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন আমেরিকার নাগরিক ফরিদা বেগম। তিনি জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক হলেও পরে আমেরিকার নাগরিকত্ব গ্রহন করেন ফরিদা। এদিন সকালে বেআইনিভাবে বিহারের গলগলিয়া সীমান্তবর্তী ভাটগাঁও গ্রাম দিয়ে নেপালে প্রবেশের পথে তাঁকে আটকায় এসএসবি। তার কথাবার্তায় সন্দেহ হয় এসএসবির। নেপালে যাওয়ার কোন বৈধ নথি দেখাতে না পারায় তৎক্ষণাৎ মহিলাকে আটক করে কিশনগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশের জেরায় বিদেশিনী স্বীকার করেছেন, এর আগে একাধিকবার ভারতে এসে ঘুরেছেন। ধৃত বিদেশিনীর বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লির আমেরিকান কনস্যুলেটকে ই-মেল করে জানানো হয়েছে। আর তদন্তের স্বার্থে পুলিশ সুপার আর কিছু বলতে চাননি। বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে কিশনগঞ্জ আদালতে।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top