News Flash

  • Home
  • খেলা
  • ডিসেম্বরে আগরতলায় আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টের আসর
Image

ডিসেম্বরে আগরতলায় আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্টের আসর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। আগরতলায় ফের আন্তর্জাতিক ওপেন ফিডে রেটিং চেস্ টুর্নামেন্ট হতে যাচ্ছে। উদ্যোক্তা অল ত্রিপুরার চেস্ এসোসিয়েশন। তবে তা সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া চেস্ ফেডারেশনের অনুপ্রেরণায়। টুর্নামেন্ট হবে ১৩ থেকে ১৮ ডিসেম্বর, রাজধানীর এনএসআরসিসি-র চেজ হল-এ। মোট প্রাইজ মানির পরিমাণ ৭৫ হাজার টাকা হলেও সঙ্গে থাকবে সুদৃশ্য ট্রফি এবং শংসাপত্র। নিয়ম অনুসারে ফিডে রেটিং তো থাকবেই। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দাবাড়ুকে যথাক্রমে ১০ হাজার ও ৮ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এভাবে প্রথম ১২ জনকেই প্রদান করা হবে প্রাইজ মানি। এছাড়া, বয়সভিত্তিক অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছেলেদের জন্য এবং প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী মেয়েদের জন্য প্রাইজ মানির ব্যবস্থা রয়েছে। এছাড়া, ভেটারেন তথা ৬০ বছর ও ততোর্ধ্ব বয়সের ওপেন বিভাগে প্রথম ও দ্বিতীয় এবং ২০ ও ততোর্ধ্ব বয়সের মহিলা বিভাগে সেরা দাবারকে প্রাইজমানি প্রদান করা হবে। অংশগ্রহণকারী দাবাড়ুরা প্রতিযোগিতাস্থলে রিপোর্ট করবে ১৩ ডিসেম্বর বেলা ২টায়, তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়। ১৪, ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর পরপর চার দিন দুই রাউন্ড করে খেলার পর ১৮ ডিসেম্বর সকাল নটায় হবে দশম তথা অন্তিম রাউন্ডের খেলা। ওইদিন বিকেল তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন- এর ওয়েবসাইটে লগ অন করে এন্ট্রি ফি সহ বিস্তারিত জেনে অংশগ্রহণেচ্ছু দাবাড়ুদের ১২ ডিসেম্বর বিকেল তিনটার মধ্যে অনলাইনে অথবা অফলাইনে এন্ট্রি নিতে আহ্বান জানানো হয়েছে। অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁদের ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top