News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেঙ্গির প্রকোপে তোপ অধীরের, ক্ষোভ উগরে দিলেন সরকারের বিরুদ্ধে
Image

ডেঙ্গির প্রকোপে তোপ অধীরের, ক্ষোভ উগরে দিলেন সরকারের বিরুদ্ধে

মুর্শিদাবাদ, ১ নভেম্বর (হি. স.) : শীতের মরশুমের আগে রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দৈনিক বৃদ্ধি পাচ্ছে। এ বার ডেঙ্গি নিয়ে মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সরকারকে আক্রমণ কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরীর।

মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে অধীরবাবু বলেন, আমরা গভীরভাবে ব্যথিত হতাশাগ্রস্ত, শোকাহত। আমাদের দলীয় কর্মী মোঃ জহরের অকাল প্রয়াণে। পশ্চিমবঙ্গে জানিনা আরও কত মানুষের মৃত্যু হচ্ছে। তার কারণ, তথ্য সম্পূর্ণ চেপে দেওয়া হচ্ছে।

অধীরবাবুর অভিযোগ, চিকিৎসকের ক্ষমতা নেই, ডেঙ্গির কারণে মৃত্যু হয়েছে সেটা উল্লেখ করার ডেথ সার্টিফিকেটে। যা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। তাই বাংলা জুড়ে আজকে ডেঙ্গু মহামারীর চেহারা নিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। নিশ্চুপ উদাসীন, যা হওয়ার হবে বাংলা ভোগে যাক। অথচ ডেঙ্গির কিন্তু মোকাবিলা নেই। ডেঙ্গুর মোকাবিলাতে আমরা কেন্দ্র তহবিল আদায় করতে পারি, দিদি কেন্দ্র তহবিল চাইছে না। কথায় কথায় মেলা, খেলা করার জন্য টাকা খরচ করছে।

অধীর চৌধুরী বলেন, “আমরা জানি কিন্তু ডেঙ্গির বিরুদ্ধে লড়াই করতে গেলে প্রচুর টাকা লাগে। এর জন্য টাকা পাওয়া যাবে কেন্দ্র থেকে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনও দাবি নেই। সমগ্র জায়গায় জল জমা চলছে, ময়লা আবর্জনার স্তূপ আছে। কোথাও রাসায়নিক ছেটানো হচ্ছে না। যদি কিছু হয়ে থাকে তাতে মশা মরবে কিনা কিন্তু জানি না।

কিন্তু মশা মারতে কামান দাগার ব্যবস্থা আছে। তাতে কিন্তু মশা মারা যাচ্ছে না। তবে তিনটি তথ্য দিয়েছে আমাদের দিদিভাই, খাও জল, খাও প্যারাসিটামল, তবেই ডেঙ্গু রোধ হবে এটাই নাকি দিদির বানী”। কটাক্ষ করেছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top