News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির নারেলায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন; মৃত্যু দু’জনের, আহত বেশ কয়েকজন
Image

দিল্লির নারেলায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন; মৃত্যু দু’জনের, আহত বেশ কয়েকজন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় বিধ্বংসী আগুন লাগল একটি জুতো তৈরির কারখানায়। আগুনে মৃত্যু হয়েছে দু’জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকেই স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে নারেলা শিল্পাঞ্চল এলাকায় একটি জুতো তৈরির কারখানায় আগুন লাগে। ওই কারখানার ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন। ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি, ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ১০টি ইঞ্জিন। দিল্লি পুলিশ ও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনজনকে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আটকে পড়েন। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top