News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির
Image

এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ভারতের ছাত্র ফেডারেশনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলার মেলার মাঠ ছাত্র যুব ভবনে৷ মঙ্গলবার আগরতলায় ছাত্র যুব ভবনে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা৷ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায়  ৩০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন৷ উদ্যোক্তারা জানান সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তাদের এই রক্তদান শিবির৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ শুধু আগরতলায় ছাত্র যুব ভবনেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে ডিওআইএফআই এ ধরনের রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে৷ এসব কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল সদস্য সদস্যসহ সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top