News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরভূমে বাড়িতে থাকা মজুত বোমা ফেটে গুরুতর জখম মহিলা
Image

বীরভূমে বাড়িতে থাকা মজুত বোমা ফেটে গুরুতর জখম মহিলা

বীরভূম, ১ নভেম্বর (হি. স.) : বীরভূমের পাইকর থানার পঞ্চহার গ্রামে বাড়িতে থাকা মজুত বোমা ফেটে গুরুতর জখম এক মহিলা। মঙ্গলবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য । আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই বাড়িটি ইজরাইল শেখ নামে এক ব্যক্তির বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা বারোটার কিছুটা পরে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখতে পান স্থানীয় বাসিন্দা ইজরাইল শেখের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে। তাঁরা ভিতরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘরে ধ্বংসস্তূপের মাঝে পড়ে রয়েছেন ইজরাইলের মেয়ে। তিনি মঙ্গলবারই বাড়িতে এসেছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত ছিল। বিস্ফোরণের পরেও বেশ কয়েকটি তাজা বোম উদ্ধারও হয়েছে ওই বাড়ি থেকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছে পাইকর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top