News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরপর মৃত্যু, আতঙ্ক শিলিগুড়িতে, পুরসভার দিকে আঙুল বিরোধীদের
Image

পরপর মৃত্যু, আতঙ্ক শিলিগুড়িতে, পুরসভার দিকে আঙুল বিরোধীদের

শিলিগুড়ি, ৩১ অক্টোবর (হি. স.) : সোমবার ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল শিলিগুড়িতে। জ্বর এবং ডেঙ্গির উপসর্গ নিয়ে তাঁরা ভর্তি হয়েছিল বেসরকারি হাসপাতালে। প্লেটলেট নেমে গিয়েছিল। সঙ্গে অন্য রোগও ছিল।

মৃতদের নাম বিষ্ণুপদ সাহা এবং নান্টু পাল। দু’জনেই ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিষ্ণুপদ সাহা ছিলেন ওয়ার্ড তৃণমূলের সম্পাদক। ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে জানান মেয়র। ফের হু হু করে বাড়ছে সংক্রমণ।

সব মিলিয়ে চলতি বছরে শিলিগুড়ি পুর এলাকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০!
মাঝে কিছুটা প্রকোপ কমেছিল। উদ্বেগে শহরবাসী। মশার উপদ্রবে টেকা দায়। তৃণমূল পরিচালিত পুরসভার অদক্ষতাকেই দায়ী করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে বিধায়কের অভিযোগ মানতে নারাজ তিনি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top