News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৩ রাজ্য দাবা সম্পন্ন চ্যাম্পিয়ন আয়ুষ ও অর্শিয়া
Image

অনূর্ধ্ব-‌১৩ রাজ্য দাবা সম্পন্ন চ্যাম্পিয়ন আয়ুষ ও অর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। রাজ্য সেরার স্বীকৃতি পেল আয়ুষ সাহা এবং অর্শিয়া দাস। রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব-‌১৩ দাবা প্রতিযোগিতায়। রবিবার এন এস আর সি সি‌-র দাবা হল্ ঘরে হয় আসর। তাতে বালক বিভাগে ১৩ জন এবং বালিকা বিভাগে ৯ জন দাবাড়ু অংশ নেয়। আসরে অপরাজিতভাবে সেরা হয়েছে আয়ুষ সাহা এবং অর্শিয়া দাস। বালক বিভাগে ৪ রাউন্ডের শেষে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে আয়ুষ সাহা প্রথম, ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে মেহেকদ্বীপ গোপ দ্বিতীয়, দেবজিৎ দে তৃতীয়, শাক্য সিংহ মোদক চতুর্থ এবং আড়াই পয়েন্ট নিয়ে সোমরাজ সাহা পঞ্চম স্থান দখল করে। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই ৪ রাউন্ড শেষে পুরো ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। ৩ পয়েন্ট পেয়ে বিলোনিয়ার অদৃজা দেবনাথ দ্বিতীয়, আড়াই পয়েন্ট নিয়ে আরাধ্য দাস তৃতীয়, সমৃদ্ধি ঘোষ চতুর্থ এবং ২ পয়েন্ট পেয়ে উদয়পুরের রাধিকা মজুমদার পঞ্চম স্থান দখল করে। খেলা পরিচালনা করেন আরবিটার অনুপম ভট্টাচার্য। 

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top