News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা সিনিয়র ক্রিকেটে হিমাচলে হেরে বিদায় ত্রিপুরার
Image

জাতীয় মহিলা সিনিয়র ক্রিকেটে হিমাচলে হেরে বিদায় ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। স্বপ্ন পূরণ হলো না ত্রিপুরার। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হচ্ছে ত্রিপুরা দলকে। সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ লীগের আসরে দ্বিতীয় শীর্ষে অবস্থান করে ত্রিপুরায় প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। দীর্ঘ সাত দিন বিরতির পর আজ রবিবার হিমাচল প্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা মহিলা ক্রিকেট দল সাত উইকেটে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল ম্যাচ। টস জিতে হিমাচল প্রদেশের দলনেত্রী হার্লেন দেউল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত কুড়ি ওভারে ত্রিপুরার মহিলা ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মামুন রবিদাস সর্বাধিক ৩২ রান পায়। নিকিতা দেবনাথ সংগ্রহ করে ২৭ রান। মামুন ৩২ বল খেলে একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে ৩২ রান সংগ্রহ করে। নিকিতা ২৫ বল খেলে একটি ওভার বাউন্ডারি সহযোগে ২৭ রান পায়। এছাড়া, অম্বিকা দেবনাথের ১৭ রান ও ওপেনার ঝুমকি দেবনাথের ১২ রান কিছুটা উল্লেখ করার মতো। হিমাচল প্রদেশের প্রাচী চৌহান এবং সুস্মিতা কুমারী দুটি করে পাশাপাশি অনিশা আনসারী ও হার্লেন দেউল একটি করে উইকেট পান। জবাবে হিমাচল প্রদেশ ১৬ ওভার ১ বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুষমা ভার্মা ও দলনেত্রী হারলেন দেউলের জুটি দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। সুষমা ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারি সহযোগে ৪০ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। হার্লেন ২৮ বল খেলে পাঁচটি বাউন্ডারি সহ ৩৩ রান এবং মিনা চৌধুরীর অপরাজিত চৌদ্দ রানও উল্লেখযোগ্য। এছাড়া ওপেনার নিকিতা চৌহান পেয়েছে ১৭ রান। রাজ্য দলের বোলার মামন রবিদাস, পূজা দাস ও পল্লবী একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top