News Flash

  • Home
  • দেশ
  • নৈহাটিতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু কল্যাণীর হাসপাতালে, এলাকায় উত্তেজনা
Image

নৈহাটিতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু কল্যাণীর হাসপাতালে, এলাকায় উত্তেজনা

কল্যাণী, ৩০ অক্টোবর (হি.স.) : নৈহাটির শিবদাসপুর স্কন্দপুকুরে শনিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী জাকির হোসেন কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ, রবিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার ভরসন্ধ্যায় উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে গুলি-বোমাবাজি হয়। আহত হয়েছিলেন অন্তত তিন জন। আহতদের কল্যাণীর হাসপাতালে পাঠানো হয়। এদিন সকালে জখম তৃণমূল কর্মী জাকিরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।  পঞ্চায়েত ভোটের আগে এই গোলমালের ঘটনায় রাজনৈতিক রং রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভরসন্ধ্যায় নৈহাটির কাছে শিবদাসপুরে ওই গন্ডগোলে জাকির হোসেন নামে একজন তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর শরীরের তিন জায়গায় গুলি লেগেছে। এ ছাড়াও বোমাবাজিতে আহত হয়েছেন আরও দু’জন। সবাইকেই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ইউসুফ নামে একজনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিবদাসপুরে বাইকে করে আসে জনা ছয়েক দুষ্কৃতী। স্থানীয়দের অভিযোগ, রাস্তার আলো নিভিয়ে দিয়ে তারা তাণ্ডব চালায়। যথেচ্ছ বোমা ছুড়তে শুরু করে। চলতে থাকে গুলিও। তখনই জাকিরের গায়ে তিনটি গুলি লাগে। ঘটনায় এলাকায় এখন উত্তেজনা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা। যদিও পঞ্চায়েত ভোটের আগে এই গোলমালের ঘটনায় রাজনৈতিক রং রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এরকম ঘটনা ঘটেছে। সরকারি টাকা, ক্ষমতা ও এলাকার দখলদারি নিয়েই নিজেদের মধ্যে ঝামেলা। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, শাসকদলের সাফল্যে ঈর্ষাণ্বিত হয়েই বিরোধীরা অপপ্রচার করছে। এভাবে তৃণমূলকে কালিমালিপ্ত করা যাবে না। এলাকার শান্তি নষ্ট করতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা একাজ করে থাকতে পারে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top